শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নগদ ৫ লক্ষ ১০ হাজার টাকা অনুদান বিতরণ

খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নগদ ৫ লক্ষ ১০ হাজার টাকা অনুদান বিতরণ

খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মসজিদের ইমাম-মোয়াজ্জিন এবং দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৩টি পরিবার এবং ৫টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে নগদ ৫ লক্ষ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। 

খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি জালাল উদ্দীন জেসলু ও শামিম আহমদ, এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী ফারুক আহমদ, সমাজসেবী রুহেল আহমদ সহ এলাকার মুরব্বীয়ান ও যুবসমাজের নেতৃবৃন্দ অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন। 

খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি সাফিল উদ্দিন কবির আহমেদ, সেক্রেটারি সুহেল মুরাদ এবং এসোসিয়েশনের সদস্য ও সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ সহ এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ সুন্দর ও সুষ্ঠুভাবে অনুদান বিতরণ করায় এসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি এবং এলাকার মুরব্বিয়ান ও যুবসমাজকে ধন্যবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, রমজান মাসে অতি ব্যস্ত থাকার পরও এসোসিয়েশনের প্রতিনিধি এবং এলাকার মুরব্বিয়ান ও যুবসমাজের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে প্রকৃত অনুদান গ্রহীতাদের হাতে নগদ ৫ লক্ষ ১০ হাজার টাকা পৌঁছে দিয়েছেন। সবার সহযোগিতায় আমরা ১০৩ টি অস্বচ্ছ্বল পরিবারে হাসি ফুটাতে পেরেছি। আগামীতেও  খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo