শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ফতেপুরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফতেপুরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খেলাফত মজলিস ফতেপুর ইউনিয়ন শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ, ২৮ রমজানুল মোবারক) বিকাল ৫টায় স্থানীয় বাংলাবাজার মোহাম্মদিয়া হাফিজিয়া মাদরাসা মিলনায়তনে উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মাওলানা আখলাক হুসাইনের সভাপতিত্বে ও হাফিজ আলী আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী (এলএলবি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, উপজেলা শাখার নির্বাহী সদস্য ও ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সেক্রেটারি কেএম মনসুর আহমদ, ইসলামী ছাত্র মজলিস গোয়াইনঘাট উত্তর (সাংগঠনিক) শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিস গোয়াইনঘাট উপজেলা উত্তর (সাংগঠনিক) শাখার সভাপতি ছাত্র নেতা হাফিজুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস ফতেপুর ইউনিয়ন শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল মূনীম, খেলাফত মজলিস ফতেপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখার সেক্রেটারি নুরুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo