বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
জাহানার হক ফাউন্ডেশনের কোরআন প্রশিক্ষণার্থীদের পুরস্কার বিতরণ সম্পন্ন

জাহানার হক ফাউন্ডেশনের কোরআন প্রশিক্ষণার্থীদের পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে মাসব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার নগরীর কাজীটুলাস্থ কাজী জালাল উদ্দিন বালক সরকারি উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সহীহ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মো. সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহীহ কোরআন প্রশিক্ষন কেন্দ্রের প্রধান ক্বারী রুহুল আমিন। ভিডিও কনফারেন্সে যুক্তরাষ্ট্র থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহীহ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আব্দুল ওদুদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল আমানাহ একাডেমির প্রধান শিক্ষক মো. হোসাইন আহমদ, কাজী জালাল উদ্দিন বালক সরকারি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কামাল আহমদ কামরান, ডিআইজি অফিসের ইনচার্জ আব্দুন নূর রুহেল, অত্র কেন্দ্রের সাবেক প্রধান ক্বারী মো. কামরান হোসাইন, সহীহ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য রুহেল বখত, সহীহ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের ক্বারী কামরুল ইসলাম, সহীহ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ কাওছার প্রমুখ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল হাই। অনুষ্ঠানের শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছালিস বিভাগের শিক্ষার্থী মো. রেদওয়ান আহমদ। হামদ ও নাত পরিবেশন করেন আউয়াল বিভাগের শিক্ষার্থী মরিয়ম আক্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাহানারা হক ফাউন্ডেশন সমাজের কল্যাণে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে, যা খুবই প্রশংসনীয় ও মহতী কাজ। ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি রমজান মাসে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এর ফলে অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন। বক্তারা আনোয়ার ফাউন্ডেশনের সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বলেন, পবিত্র রমজান মাসকে কাজে লাগিয়ে আমাদের সবার কোরআন প্রশিক্ষণ নেওয়া জরুরী। এছাড়া বরকতের এ মাসে আমাদের বেশি করে দুরুদ শরীফ পাঠ করতে হবে। বক্তারা পবিত্র কোরআনের অর্থ বুঝে তা বাস্তব জীবনে প্রেেয়াগের আহবান জানান।

অনুষ্ঠানে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত ক্বিরাত, হামদ, নাত প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। দারুল ক্বেরাতে ৬টি বিভাগের ম:্যে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় সথান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী অন্যান্য্যদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী কামরান হোসেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন ক্বারী আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo