শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
সিলেট উইমেন্স মেডিকেলে রোগীর স্বজনদের ওপর হামলা, আহত ৩

সিলেট উইমেন্স মেডিকেলে রোগীর স্বজনদের ওপর হামলা, আহত ৩

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর মীরবক্সটুলাস্থ উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর আত্মীয় স্বজনদের ওপর নিরাপত্তা রক্ষীদের হামলার ঘটনা ঘটেছে। এতে রোগীর ৩ আত্মীয় আহত হয়ন। রোববার সেহরির পর ভোরে হাসপাতালের ৩য় তলায় এ ঘটনাটি ঘটে। পরে হাসপাতালের পরিচালক ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক করেন।

জানা গেছে, নগরীর পাঠানটুলা গোয়াবাড়ি এলাকার জামাল মিয়ার ছেলে আনোয়ার (২৩) কিডনি জটিলতায় ভোগ ছিলেন। রোববার রাতে আনোয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে তার আত্মীয় স্বজনরা মীরবক্সটুলাস্থ উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার ভোর রাতে মারা যান। আনোয়ার মারা যাওয়ার খবর শুনে তার আত্মীয় স্বজন কান্নাকাটি শুরু করলে। নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

এক পর্যায়ে তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন নিরাপত্তা রক্ষীরা। চিল্লাচিল্লির একপর্যায়ে বিভিন্ন দিক থেকে ছুটে আসা নিরাপত্তা কর্মীরা কিছু বুঝে ওঠার আগের আনোয়ারের আত্মীয় স্বজনের উপর হামলা চালায়। এতে রোগীর আত্মীয় মাহেলসহ ৩ জন আহত হন।

পরিস্থিতি জটিল রূপ নিলে হাসপাতালে উপস্থিত হন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও হাসপাতালের পরিচালক এমদাদ হোসেন চৌধুরী।

তিনি রোগীর আত্বীয় স্বজন কে লিখিত অভিযোগ প্রদান করতে বলেন এবং সেই অনুযায়ী ঘটনার সাথে জড়িত কে বা কারা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দেন। পরে আনোয়ারের আত্মীয় স্বজনের লাশ নিয়ে বাড়িতে চলে যান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo