শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস গড়তে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মাহমুদুল হাসান

সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস গড়তে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মাহমুদুল হাসান

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জননেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি বলেছেন, সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস গড়তে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্রসমাজ দেশের অমূল্য সম্পদ। তাদের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদমুক্ত সমাজ ও রাষ্ট্র পেয়েছি। সুন্দর ও ন্যায়বিচারের সমাজ ও রাষ্ট্র গঠনে ছাত্রসমাজকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি দেশের মানুষের কল্যাণ ও ইসলামী রাষ্ট্র গঠনে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

তিনি রোববার (৩০ মার্চ) নগরীর তালতলাস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মানে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মোহাম্মাদ আলবাবুল হক্ব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছির জাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য ছাত্রনেতা আরিফুল ইসলাম শামিম।

বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দিন, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা বদরুল হক, যুব আন্দোলন মহানগর সভাপতি জাকির হোসেন,ছাত্র আন্দোলন সিলেট মহানগর সহ-সভাপতি জাকাওয়াত হোসাইন পাশা। এছাড়াও ইফতার মাহফিলে জেলা শাখার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশে ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজত করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo