মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
হরিপুরে অবৈধভাবে বসানো পশুর হাঁট গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী

হরিপুরে অবৈধভাবে বসানো পশুর হাঁট গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী

নিউজ মিরর ডেস্ক
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর। ভারতীয় অবৈধ পণ্যের বাজার হিসেবে খ্যাত। মুলত সিলেটের সকল সীমান্ত এলাকার চোরাচালান হরিপুরকেন্দ্রিক নিয়ন্ত্রিত। নানা সময়ে আইনশৃঙ্খলা বাহিনী চোরাকারবারিদের পাকড়াও করতে গেলে পাল্টা হামলার শিকার হতে হয়েছে তাদের। পুলিশ, বিজিবি চোরাচালান বন্ধের অভিযানে সফল না হওয়ায় এবার অভিযানে নামে সেনাবাহিনী। তবে সেনাসদস্যদের সঙ্গেও ঘটে অপ্রতিকর ঘটনা। কিন্তু অবশেষে হরিপুরের সেই ‘বুঙ্গার বাজার’ উচ্ছেদ করেছে যৌথ বাহিনী। তারা অবৈধভাবে বসানো পশুর হাঁট গুড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে গড়ে উঠা এই বাজারে ভারত থেকে চোরাইপথে আসা মহিষ ও গরু এই হাঁটে তুলা হতো। এবং এই বাজার কমিটি চোরাইপথে আসা মহিষ ও গরুর সিট কেটে বৈধ বানিয়ে বিক্রি করতো। এই এলাকার চোরাকারবারিরাও আশপাশ এলাকায় গড়ে তুলেছিলো ভারতীয় চোরাই পণ্যের গোডাউন!

গত ২৬ মার্চ রাতে সেনাবাহিনীর টহলটিম অভিযান চালিয়ে ভারতীয় মহিষ জব্দ করে ফিরে যাওয়ার সময় চোরাকারবারিদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। এর পর থেকে হরিপুর এলাকায় অবৈধ চোরাকারবার রোধে কঠোর অবস্থানে যায় প্রশাসন।

জৈন্তাপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০ টায় হরিপুর বাজারে অবৈধভাবে গড়ে উঠা মহিষের হাঁট উচ্ছেদে যায় যৌথ বাহিনী। অভিযান চলাকালে হরিপুর মাদ্রাসার বিপরীতে বিশাল আয়তনে অবৈধভাবে গড়ে উঠা মহিষের বাজারের শেডঘর ও পাকা একটি ভবন দুইটি ভেকু মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি, র‍্যাপিড এ্যকশ্যান ব্যাটালিয়ন (র‍্যাব-৯), জৈন্তাপুর মডেল থানা পুলিশ অংশ নেয়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করেছে। অবৈধ পশুর হাট উচ্ছেদ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo