শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
সিলেটে তিন ট্রাক ‘ভারতীয় চিনি’ রেখে পালালো চোরাকারবারিরা

সিলেটে তিন ট্রাক ‘ভারতীয় চিনি’ রেখে পালালো চোরাকারবারিরা

নিজস্ব প্রতিবেদক
সিলেটে তিন ট্রাক ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। রোববার (৩০ মার্চ) সকাল ৬টার দিকে মালনীছড়া চা-বাগানের ভেতর থেকে ৪৬৭ বস্তা চিনি উদ্ধার করে। এসময় জব্দ করা হয় তিনটি ট্রাক।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম জানান, সকাল ৬ টার দিকে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী তিনটি ট্রাককে বড়শলা বাইপাস এলাকায় চেকপোস্টের সিগন্যাল অমান্য করে দ্রুত বেগে সিলেট শহরের দিকে চলে যেতে থাকে। পুলিশ ট্রাক গাড়িগুলোর পিছু ধাওয়া করলে চিনি ভর্তি ট্রাক তিনটি মালনীছড়া চা-বাগানের ভিতর রেখে চালকরা ও ট্রাকে থাকা লোকজন দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঐ তিন ট্রাক হতে ৪৬৭ বস্তা অবৈধ ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য ২৭ লাখ ৪৫ হাজার ৯৬০ টাকা এবং চোরাচালান কাজে ব্যবহৃত ৩টি ট্রাক উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ বিষয়ে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo