মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
হরিপুরে সেনাবাহিনীর গাড়িতে হামলা, গ্রেফতার ৫

হরিপুরে সেনাবাহিনীর গাড়িতে হামলা, গ্রেফতার ৫

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর বাজারে ভারতীয় অবৈধ মহিষ জব্দ করে নিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর টহল গাড়িতে চোরাকারবারিদের ঢিল ছুঁড়ে ভাঙচুরের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে এদিন জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতাররা হলেন উপজেলার হরিপুর শিকারখাঁ গ্রামের আবুল হাসনাতের ছেলে মো. হাবিবুর রহমান (৫৩), চান্দঘাট এলাকার জহির উদ্দিনের ছেলে মোহাম্মদ আলি (১৮), হেমু হাউদপাড়া গ্রামের ইদ্রিস আলির ছেলে কুতুব উদ্দিন (৫০), হরিপুর এলাকার ইব্রাহিম আলির ছেলে ইলিয়াস আলি (৫৩) ও লামা শ্যামপুর গ্রামের সোবানের সোহেল আহমেদ (২৬)।

হরিপুর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, ২৭ মার্চ বৃহস্পতিবার রাত ১২ টায় জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে সেনাবাহিনীর একটি টহল দল কর্তৃক ভারতীয় চোরাই মহিষ জব্দ করে সেনা ক্যাম্পে নিয়ে আসার পথে কয়েকজন চোরাকারবারি সেনা সদস্যদের ওপর পূর্ব পরিকল্পনা মোতাবেক ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর সদস্যরা আহত হন এবং তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়।

এই ঘটনার প্রেক্ষিতে, সেনাবাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন মোট ২৮ জন লোককে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে যায়। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ শেষে সেনা হেফাজতে থাকা ২৮ জনের ভাষ্য ছাড়াও অন্যান্য সোর্সের মাধ্যমে প্রকৃত আসামিদেরকে শনাক্ত করা হয়।

জানা যায়, ক্যাম্প হতে আটক ২৮ জনের মধ্যে শুধুমাত্র পাঁচজন ব্যক্তির সংশ্লিষ্টতা উক্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাদেরকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও বাকি ২৩ জনকে মুচলেকা দিয়ে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo