মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গোয়াইনঘাটে ঈদের দিনে খেলার মাঠ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২৮

গোয়াইনঘাটে ঈদের দিনে খেলার মাঠ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২৮

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে ফুটবল খেলার মাঠকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের প্রায় ২৮ জন আহত হয়েছেন। সোমবার ঈদুল ফিতরের নামাজের পর বেলা ১১টার দিকে উপজেলার লামার দমদমিয়া গ্রামের দুর্গামারা বিলের পাড়ের মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভিতরগুল ও লামা দমদমিয়া গ্রামের লোকজনের মধ্যে দূর্গামারা বিলের পাড়ের একটি অস্থায়ী খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধ চলছিল। বিরোধটি নিষ্পত্তির লক্ষ্যে এ বিষয়ে একাধিক সালিশ বৈঠকও বসে। কিন্তু বিষয়টির কোনও সমাধান হয়নি। পরবর্তী সালিশ বৈঠকের তারিখ হয়েছিল ঈদুল ফিতরের পরের দিন মঙ্গলবার। এরই মধ্যে সোমবার ঈদের নামাজ শেষে বেলা ১১টার দিকে দমদমিয়া গ্রামের লোকজনের আয়োজনে বিবাহিত ও অবিবাহিত যুবকদের মধ্যে দুর্গামারা বিলের পাড়ে ফুটবল খেলার প্রতিযোগিতা চলছিল।

দমদমিয়া গ্রামের লোকজন ফুটবল খেলছে দেখে ভিতরগুল গ্রামের একদল যুবক একই মাঠে খেলতে যান। এ সময় উভয় গ্রামের যুবকরা মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় ২৮ জন আহত হন।

স্থানীয়রা জানান, এখানে শুধু দুই গ্রামের সংঘর্ষ হয় নাই এখানে ছড়ার পার গ্রামের একদল লাঠিয়াল বাহিনী ছিল। তাদের কারণে এই ঘটনাটি ঘটে। তারা দমদমিয়ার পক্ষ নিয়ে ভিতরগুল গ্রামের যুবকদেরকে লাঠি ইট পাটকেল ছুড়ে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। পরে আহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ। তিনি বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo