মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট নগরীর বাসিন্দাদের গ্যাস নিয়ে আতংকিত না হওয়ার আহবান

সিলেট নগরীর বাসিন্দাদের গ্যাস নিয়ে আতংকিত না হওয়ার আহবান

নিউজ মিরর ডেস্ক
সিলেটে রক্ষণাবেক্ষণের জন্য ৬০ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড। তবে সিলেট নগরীর বাসিন্দাদের গ্যাসের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন কিংবা আতংকিত না হওয়ার অনুরোধ জানিয়েছে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ।

এর আগে জানানো হয়, আসন্ন ঈদ-উল ফিতরের ছুটিকালীন শেভরন বাংলাদেশ লিমিটেড পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ড এর রক্ষণাবেক্ষণের জন্য ১ এপ্রিল রাত ১২টা থেকে ৩ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত মোট ৬০ ঘন্টা বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের উৎপাদন বন্ধ থাকবে।

এ ধরণের সংবাদে উদ্বিগ্ন হয়ে পড়েন সিলেট নগরীর জালালাবাদ গ্যাসের গ্রাহকরা। অনেকে বিভ্রান্তিতে পড়ে জ্বালানির বিকল্প ব্যবস্থায় উদ্বিগ্ন হন। দীর্ঘসময় গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরে অনেকে আতংকিত হয়ে পড়েন। তবে সিলেট নগরবাসীকে সুখবর দিয়েছেন জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। তারা জানায়, সিলেট নগরীতে জালালাবাদ গ্যাসের গ্রাহকদের আতংকিত হওয়ার কোন কারণ নেই। সিলেট নগরীতে এ ধরণের কোন প্রভাব পড়বে না।

শুধুমাত্র নবীগঞ্জ এলাকায় বিবিয়ানা গ্যাস ফিল্ডের রক্ষণাবেক্ষণের জন্য ১ এপ্রিল রাত ১২টা থেকে ৩ এপ্রিল দুপুর ১২ টা পর্যন্ত মোট ৬০ ঘন্টা বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের উৎপাদন বন্ধ থাকবে।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) অফ-ট্রান্সমিসন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo