মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ৬ তলা ভবন থেকে লাফ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সিলেটে ৬ তলা ভবন থেকে লাফ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি ৬ তলা ভবন থেকে লাফ দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। ঈদের পরের দিন মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে তিনি আত্মহত্যা করেন। পরে সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে।

আত্মহত্যাকারী সাবিহা সুলতানা (৩৭) সুনামগঞ্জ সদর থানার ষোলঘর কলোনি রোড এলাকার মৃত মহি উদ্দিন আহমদের মেয়ে। সাবিহা বিবাহিত। তার ১০ বছরের এক সন্তানও রয়েছে।

তিনি বাবার পরিবারের লোকজনের সঙ্গে সিলেট মহানগরের আম্বরখানা এলাকার শুভেচ্ছা-৮ নং বাসার ৬ তলা ভবনের ৬ তলারই একটি ফ্ল্যাটে থাকতেন।

নিহতের স্বামী সরদার মো. ফয়সাল ইমাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি পদে চাকরি করেন। পুলিশ জানায়- সকাল ১০টার দিকে খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে যায়।

গিয়ে বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পায়- সকাল ৮টা ৫৬ মিনিটে সাবিহা নিজ বাসার ব্যালকনি থেকে লাফ দেন। তার দেহটি গিয়ে পার্শ্ববর্তী ৩ তলা বাসার দ্বিতীয় তলার কার্নিশে আটকে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় পুলিশ। ফায়ার সার্ভিস টিম এসে ওই কার্নিশ থেকে লাশটি উদ্ধার করে।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

নিহতের ভাই একজন চিকিৎসক। তিনি বলেছেন- সাবিহা মানসিকভাবে অসুস্থ। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা একাধিকবার করেছেন। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সাবিহার স্বামী মো. ফয়সাল ইমামও।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo