সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বড়লেখায় টিলা কেটে পুকুর ভরাট, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বড়লেখায় টিলা কেটে পুকুর ভরাট, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বড়লেখা প্রতিনিধি
বড়লেখা উপজেলা পরিষদ চত্তর সংলগ্ন টিলা কেটে সরকারি পুকুর ভরাটের দায়ে নিজাম উদ্দিন নামক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার।

জানা গেছে, উপজেলা পরিষদ সংলগ্ন মুড়িরগুল মৌজার ১ নং খতিয়ানভুক্ত (সরকারি ভূমি) ৯১১ নম্বর দাগের ১৯ শতাংশ পুকুর শ্রেণির ভূমিতে সরকারি পুকুর রয়েছে। নিজাম উদ্দিন একসেভেটর দিয়ে অবৈধভাবে পাশের টিলা কেটে উক্ত পুকুরটি ভরাট করছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, টিলা কেটে সরকারি পুকুর ভরাটকালে জনৈক নিজাম উদ্দিনকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬খ ধারা লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অভিযুক্তের মুচলেকাও আদায় করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo