শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
দক্ষিণ সুরমায় ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

দক্ষিণ সুরমায় ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় একটি বন্ধ মার্কেটের দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত কিশোরের নাম সাকিব মিয়া (১৭)। বুধবার (২ এপ্রিল) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন কিশোর বন্ধ একটি মার্কেটের ছাদে আড্ডা দিচ্ছিল। হঠাৎ সাকিব মিয়া ছাদ থেকে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাকিব মিয়া কামালবাজার এলাকার একটি সবজির দোকানে কর্মচারী ছিলো। তার বাবার নাম মৃত নাজিম মিয়া। সাকিব স্থানীয় ধরাধরপুরের ছাদেক মিয়ার কলোনিতে বসবাস করত।

ঘটনাস্থল থেকে দুই কিশোর পালিয়ে গেলেও দক্ষিণ সুরমা থানা পুলিশের এএসআই নুরে আলম ঘটনাস্থল থেকে সাইফ আহমদ (১৩) নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছেন বলে জানা গেছে।

দক্ষিণ সুরমা থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo