মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিশ্বনাথে ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে স্থানীয় জনতা

বিশ্বনাথে ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে স্থানীয় জনতা

নিউজ মিরর ডেস্ক
সিলেটের বিশ্বনাথে ইয়াবাসহ চার জনকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন স্থানীয় জনতা। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের দূর্য্যাকাপন গ্রামে এ ঘটনাটি সংগঠিত হয়। ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ৪ জনকে স্থানীয় জনতা আটক করলেও আরোও ২ জন পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আটককৃত ও পালিয়ে যাওয়া ৬ জন ব্যক্তিই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন।

ইয়াবাসহ আটককৃতরা হলেন- বিশ্বনাথ পৌর শহরের ছত্রিশ গ্রামের মরম আলীর ছেলে নূরুল আমিন (২০), একই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে নাছির উদ্দিন (২৬), ছুরাব আলীর ছেলে ফারুক আহমদ (২৬), সুনামগঞ্জের বিশ্বম্বরপুর থানার চিনাকান্দি গ্রামের লিটন মিয়ার ছেলে সুমন মিয়া (২৪)।

এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ারা হলেন- বিশ্বনাথ পৌর শহরের দূর্য্যাকাপন গ্রামের আকলুছ আলীর ছেলে ফটিক মিয়া (৪০) ও একই গ্রামের সৈরত উল্লাহ’র ছেলে চন্দন আলী (৪৫)।

এঘটনায় বিশ্বনাথ থানার এসআই পান্না লাল দেব বাদী হয়ে উপরোক্ত ৬ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০১ (তাং ০২.০৪.২৫ইং)।

জানা গেছে, মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে পৌর শহরের দূর্য্যাকাপন জামে মসজিদের সামন হতে ইয়াবাসহ ৪ জনকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশ খবর দেন। মাদকসহ ৪ জন আটকের সংবাদ পেয়ে রাত ২.১৫ মিনিটের দিকে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা ইয়াবাসহ আটককৃত ৪ জন ও একটি নীল রংয়ের পলিথিনে মুড়ানো ৫ (পাঁচ) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট পুলিশের কাছে সোপর্দ করেন। থানা পুলিশ আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত আলামত স্বাক্ষীদের সামনে জব্দ করে ৪ জনকে থানায় নিয়ে আসেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ৪ জন পুলিশের কাছে স্বীকার করে জানায় নিজেদের এলাকায় বিক্রি করার জন্য তারা পলাতক ফটিক ও চন্দনের কাছ থেকে জব্দকৃত ইয়াবা ক্রয় করেছে।

স্থানীয় জনতা ইয়াবাসহ ৪ জনকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-র্চাজ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আইনী প্রক্রিয়া শেষে বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo