শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সাফায়ত খানসহ গ্রেফতার ৮

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সাফায়ত খানসহ গ্রেফতার ৮

নিউজ মিরর ডেস্ক
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণের দায়ে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের নেতৃত্বদানকারী এই সাফায়ত খানকে তথ্য প্রযুক্তির সহয়তায় পুলিশ বুধবার রাতেই তাকে দক্ষিণ সুরমা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল, মদিনা মার্কেট এলাকার গার্ডেন গলি বাসার (নং-২৫/০৫) বাসিন্দা এবং সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের রাহাত নুরের ছেলে জহিরুল ইসলাম (১৯), পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা (বাসা নং-৩৭/০৫ অগ্রনী) এবং সুনামগঞ্জের দিরাই থানার মাটিয়াপুর গ্রামের জালাল আহমদের ছেলে সোহেল আহমদ সানী (১৮), সিলেটের টুকেরবাজার নালিয়া এলাকার রমনী মোন করের ছেলে রবিন কর (২৩), নাইওরপুল এলাকার বঙ্গবীর ব্লক-বি-৮২ এর বাসিন্দা ফারুক আহমদের ছেলে ফাহিম আহমদ (২৩), শামীমাবাদ এলাকার রহমান ভিলার বাসিন্দা নুর মিয়ার ছেলে রাজন আহমদ রমজান (২৩), পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা (বাসা নং-১৫৪) মৃত হাফিজ খানের ছেলে বশির খান লাল (৫০) ও সাফায়ত খান এবং খাদিমপাড়া এলাকার মতিন মিয়ার ছেলে সোয়েব আহমেদ (২৫)।

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, মূল আসামী শাফায়েত খানসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২ মার্চ) নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। ১৫/২০ জনের একটি দল মহানগর ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করে। ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তাঁর নামে স্লোগান দিতেও শোনা যায়।

পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo