শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
এমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময়

এমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময়

নিউজ মিরর ডেস্ক
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। ঈদুল ফিতরের পরদিন তাঁর বাসভবনে যান পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সেখানে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব, সাধারণ সম্পাদক চন্দন দাশ, কোষাধ্যক্ষ জিডি রুমু, পূজা উদযাপন পরিষদ কোতোয়ালি থানা সভাপতি এড. অরবিন্দ দাস গুপ্ত বিভু, সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, দক্ষিণ সুরমা থানা সভাপতি দীপংকর দাস, সাধারণ সম্পাদক নিখিল মালাকার, জালালাবাদ থানা সাধারণ সম্পাদক স্বপন পাল, এয়ারপোর্ট থানা সাধারণ সম্পাদ ভৈরব দেবনাথ, পরিষদ নেতা ধনেশ দেব ও হারাধন দেব প্রভাষ প্রমূখ।

তাদের স্বাগত জানিয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, আমাদের সিলেটের রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। পতিত ফ্যাসিস্ট আওয়ামী গোষ্ঠী রাজনৈতিক সার্থে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তির সৃষ্টি করেছিল। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায়। কোন অপশক্তি যেন আমাদের ঐক্য বিনষ্ট করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo