রবিবার, ১৯ Jul ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
বাসা দখলের ষড়যন্ত্রে লিপ্ত বাবলি পরিবার সিলেটে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের অবস্থান অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী

গোলাপগঞ্জ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী

গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার ধারাবহর একমাইল মাশা ম‌ডেল টাউনস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনু‌ষ্ঠিত হয়।

প্রেসক্লাবের আহ্বায়ক এম আব্দুল জলিলের সভাপ‌তি‌ত্বে সভায় বক্তব‌্য রা‌খেন, সাবেক সভাপতি এনামুল হক এনাম, সা‌বেক সাংগঠনিক সম্পাদক হারিছ আলী, সাবেক দপ্তর সম্পাদক ইমরান আহমদ, সা‌বেক কোষাধ‌‌্যক্ষ জালাল আহমদ চৌধুরী, সা‌বেক নির্বাহী সদস‌্য সাকিব আল মামুন ও আনোয়ার হুমায়ুন প্রমুখ।

সভায় বক্তারা ব‌লেন, প্রেসক্লাব শুধু সংবাদ প্রচারের স্থান নয়, এটি সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। সবাই মিলে কাজ করলে সমাজের কল্যাণে বড় ভূমিকা রাখা সম্ভব। এজন‌্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হ‌বে।

দীর্ঘ ২৭ মাস পর আহ্বায়ক কমিটি সাধারণ সদস্যদের নিয়ে প্রথম সভার আয়োজন করায় ধন্যবাদ জানান এবং দ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য জোর দাবি তোলেন বক্তরা। তাঁরা চলতি মাসের মধ্যেই সাধারণ সভা ডেকে কমিটি গঠনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo