বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
এসএমসিসিআই’র নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন

এসএমসিসিআই’র নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন অনুষ্টান অনুষ্টিত হয়। শনিবার (০৫ এপ্রিল) নগরীর জেলরোডস্থ আনন্দ টাওয়ারের এসএমসিসিআই এর কনফারেন্স হলে এ অনুষ্টানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন এসএমসিসিআই এর সদ্য বিদায়ী সভাপতি আফজাল রশীদ চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু করা হয়। শুরুতে সভাপতি সাহেব নব নির্বাচিত পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান। এবং সদ্য বিদায়ী সকল পরিচালকবৃন্দকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তিনি বলেন, সভাপতি থাকাকালীন সময়ে সকল পরিচালকবৃন্দের আন্তরীক সহযোগীতায় সফলতার সহিত উনার মেয়াদকাল সম্পন্ন করেছেন। তিনি বলেন, বর্তমান নির্বাচিত পরিষদ অত্যন্ত দক্ষ একটা পরিষদ। আমি তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। সভাপতি নবনির্বাচিত পরিচালনা পরিষদের সভাপতির হাতে ফাইল হস্তান্তর ও ফুল দিয়ে বরণ করেন।

সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ মো: মাহবুবুর রহমান নব নির্বাচিত কোষাধ্যক্ষ মো: জহির হোসেন এর হাতে বিগত দিনের অর্থনৈতিক বিবরণী তুলে দিয়ে দ্বায়িত্ব হস্তান্তর করেন।

পরবর্তীতে নব নির্বাচিত ১ম সহ-সভাপতি মো: ফেরদৌস আলম, সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী ও পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্তকে ফুল দিয়ে বরণ করা হয় এবং নব নির্বাচিত পরিচালনা পরিষদ দ্বায়িত্বভার গ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত সভাপতি খায়রুল হোসেন, সদ্য বিদায়ী সভাপতি আফজাল রশীদ চৌধুরী, ১ম সহ-সভাপতি মো: ফেরদৌস আলম, সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ মো: জহির হোসেন, সদ্য বিদায়ী পরিচালক জিয়াউল গণী আরিফীন, নব নির্বাচিত পরিচালক মো: ফারুক আহমদ, মো: মাহবুবুর রহমান, তোফায়েল আহমদ লিমন, মো: আব্দুল কাদির, শাব্বির আহমদ চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ, দিলওয়ার হোসেইন, মো: কাপ্তান হোসেন, মোহাম্মদ আনিস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo