বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
বাণিজ্যমেলা উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করেছে : ড. ইউনুস

বাণিজ্যমেলা উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করেছে : ড. ইউনুস

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
বছরের প্রথম দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের পর্দা উঠছে। মেলার উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষ মাত্রই উদ্যোক্তা। শ্রমিক হওয়া মানুষের পথ না। এই মেলা আমাদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দেয়। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি।’

উদ্যোক্তাদের জন্য মেলার একটি অংশ বরাদ্দ রাখার কথা বলে তিনি বলেন, ‘তরুণরা অসংখ্য কাজ করছে। ঘরে বসে শাড়ি বিক্রি করছে। বয়স্ক গৃহিনী ব্যবসা করছে, রান্না করে খাওয়াচ্ছে। কিন্তু কোনো স্বীকৃতি নাই। যারা নিজেরা ব্যবসা সৃষ্টি করেছে- মেলায় তাদের নিয়ে একাংশ থাকতে হবে। ছেলেদের একটা অংশ, মেয়েদের এক অংশ হবে। এভাবে সবারটা দেখে আরো বুদ্ধি বের হবে।’ বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির যৌথ উদ্যোগে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) এই মেলার আয়োজন করা হয়েছে।

এবারের বাণিজ্য মেলায় বিশ্বের সাতটি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ থাকছে মোট ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। এবারের মেলায় জুলাই-অগাস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে জুলাই চত্বর, ছত্রিশ চত্বর রাখা হয়েছে। সেইসাথে তরুণ সমাজকে রফতানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন। এবারের মেলায় থাকছে ই-টিকিটের ব্যবস্থা। মেলা মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo