শনিবার, ১৮ Jul ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
সিলেটে ভারতীয় পণ্যসহ আটক ৩

সিলেটে ভারতীয় পণ্যসহ আটক ৩

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এসব পণ্য জব্দ করা হয়। এসময় চোরাই পণ্য বহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের বারঘর এলাকার সুদীপ দের ছেলে সঞ্জু দে (৫৪), গোয়াইনঘাট থানার সুন্দরগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. লোকমান (৪৮) ও গোয়াইনঘাট থানার আঙ্গারজুর এলাকার আলী আহমদের ছেলে আশরাফুল ইসলাম (১৯)।

শনিবার এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ ঘটনায় জালালাবাদ থানার মামলা দায়েরপূর্বক আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে জালালাবাদ থানার ২নং হাটখোলা ইউনিয়নের অন্তর্গত উমাইরগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশাকে সিগন্যাল দিলে সেটি পালানোর চেষ্টা করলে সিএনজি অটোরিকশায় থাকা ৩ জনকে আটক করা হয়। এ সময় সিএনজি অটোরিকশা থেকে ৩ লাখ ৮ হাজার ২৮০ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দ করা সিএনজির মূল্য ৩ লাখ টাকা বলে জানায় পুলিশ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo