বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরের এক প্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। শুক্রবার রাতে করা সেই মামলায় আসামি করা হয়েছে সুজন মিয়া (২২) নামে এক যুবককে।

সুজন উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের অলিপুর (বাগগাঁও) গ্রামের শফিক মিয়ার ছেলে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ১ এপ্রিল রাতে টিউবওয়েলে হাত-মুখ ধোয়ার জন্য ঘর থেকে বের হন ওই প্রতিবন্ধী কিশোরী। এ সময় প্রতিবেশী যুবক সুজন তাকে তুলে বাড়ির পার্শ্ববর্তী আখক্ষেতে নিয়ে যায়। সেখানে ওই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে সুজন। পরে কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সুজন পালিয়ে যায়।

ধর্ষণচেষ্টার ঘটনায় হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এসআই পংকজ দাশ বলেন, ‘আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo