মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে পুলিশের অভিযানে ডেভিল কবির গ্রেফতার

সিলেটে পুলিশের অভিযানে ডেভিল কবির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর যুবলীগ নেতা কবির আহমদকে গ্রেফতার করেছে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় নগরীর সাগরদিঘির পাড়স্থ কবিরের বাসা থেকে গ্রেফতার করা হয়। এর আগে স্থানীয় জনতা কবিরকে প্রবেশ করতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল এসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা নিয়ে যায়। কবির আহমদ সুনামগঞ্জের ছাতক উপজেলার ছিনছাপুর গ্রামের আবুল করিমের ছেলে।

সিলেট মহানগর যুবলীগ নেতা কবির আহমদ সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির অনুসারী। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সিলেটে আন্দোলনকারীদের উপর হামলা চালানোর একাধিক মামলার আসামী যুবলীগ নেতা কবির আহমদ।

একটি সূত্র জানিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে নেতা কর্মীরা আত্মগোপনে চলে যায়। অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলে পতিত আওয়ামী লীগ নেতা কর্মীরা রাষ্ট্র বিরোধী চক্রান্তে লিপ্ত হতে থাকে। গত বুধবার নগরীর ধোপাদিঘির পাড় এলাকায় সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য সাফায়াত খানের নেতৃত্ব সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল এর ব্যানারে ঝটিকা মিছিল করা হয়। সেই মিছিলে জনবল যোগান দেয়ার অভিযোগ রয়েছে যুবলীগ নেতা ডেভিল কবির আহমদ ও ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম ইফতি বিরুদ্ধে। ছাত্রলীগ নেতা ইফতেখার নগরীর শাহী ঈদগা এলাকার ঈদগাঁ ভিউ টাওয়ার ১২ তলার আরক হোমের সোনা মিয়ার ছেলে।

যুবলীগ নেতা কবির আহমদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক। আগামীকাল আদালতে তাকে প্রেরণ করা হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo