মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেট সিটি সেন্টারের মানববন্ধন

গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেট সিটি সেন্টারের মানববন্ধন

ফিলিস্তিনে ইসরাইলি সামরিক বাহিনীর বর্বর ও নিষ্ঠুর হামলার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সিলেট সিটি সেন্টারের সামনের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বেলা ২টায় সিটি সেন্টারের সামনে মার্কেট বন্ধ রেখে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গাজায় প্রতিদিন যে গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় ঘটছে, তা সমগ্র মানবজাতির জন্য এক চরম লজ্জা ও বিবেকের প্রশ্ন। নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষের ওপর পরিচালিত অব্যাহত হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। তবুও আন্তর্জাতিক মহলের নিরবতা ও প্রতিক্রিয়াহীনতা অত্যন্ত হতাশাজনক। বক্তারা বলেন, বিশ্ববাসী আজ ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হচ্ছে। ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি বিশ্বজুড়ে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে। এসময় ব্যবসায়ীরা ইজরাইলি পণ্য বয়কট করার জন্য সিলেটসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান।

মানববন্ধনকালে উপস্থিত ছিলেন, সিটি সেন্টার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সহ সভাপতি আরিফ আহমদ, সহ সাধারণ সম্পাদক জুবের আহমদ, কোষাধ্যক্ষ মুন্না আহমদ ধর্ম ও প্রচার সম্পাদক আব্দুর রহমান প্রমুখ। এছাড়াও ব্যবসায়ী কমিটির সদস্য ও মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo