বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
জন্মলগ্ন থেকেই ছাত্রদল মানুষের অধিকার আদায়ে সোচ্চার : কয়েস লোদী

জন্মলগ্ন থেকেই ছাত্রদল মানুষের অধিকার আদায়ে সোচ্চার : কয়েস লোদী

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেটের উদ্যোগে এক মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (১লা জানুয়ারি) সিলেটের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়ানোর উদ্দেশ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

নগরীর লাক্কুতরা ও মালিনীছড়ায় চা-শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানসহ সব আন্দোলনেই ভূমিকা রেখেছে ছাত্রদল। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ছাত্রদল তাদের ঐতিহ্য এবং মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ছাত্রদলের নেতাকর্মীরা দল বেঁধে ছিন্নমূল মানুষ এবং চা-শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও দাঁড়াবে। আমাদের সংগঠনের মূলমন্ত্রই হলো জনগণের সেবা।

তিনি আরোও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ দেড় দশকের ও বেশি সময় এদেশের মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, গণতন্ত্র,ভোটাধিকার ফিরে পাবার লড়াইয়ে ভুমিকা রাখছেন, দীর্ঘ পঠভুমিতে যে বিপ্লব রচিত হয়েছে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য শুধু উদযাপনের দিন নয়, এটি আমাদের দায়িত্বের স্মরণ করিয়ে দেয়। আমরা চাই সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে।

সিলেট জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী, মহানগর বিএনপির সহ-অর্থ সম্পাদক ও ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আব্দুল মালেক, মো মুমিন, আব্দুর রহিম রাহাত, সারোওয়ার কনক, তানভীর হোসাইন প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo