শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
বিশ্বনাথে স্বামীর পিটুনিতে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক

বিশ্বনাথে স্বামীর পিটুনিতে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক

বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথ উপজেলায় স্বামীর পিটুনিতে দিলারা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাওনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে ঘাতক স্বামী এখলাছ আলীকে (৫০) আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের বাসিন্দা। দিলারা বেগম পাঁচ সন্তানের জননী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গতকাল দুপুরে স্ত্রী দিলারাকে বেধড়ক মারধর করেন স্বামী এখলাছ আলী। একপর্যায়ে তিনি কানের পাশে প্রচণ্ড আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান দিলারা বেগম।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরে রাত ৯টার দিকে ঘাতক স্বামী এখলাছ আলীকে আটক করে থানা-পুলিশ।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘ঘটনার পরপরই আমরা অভিযুক্ত স্বামীকে আটক করেছি। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।’

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo