শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
সিলেটে ভাংচুরকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে মেট্রোপলিটন চেম্বারের নেতৃবৃন্দ

সিলেটে ভাংচুরকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে মেট্রোপলিটন চেম্বারের নেতৃবৃন্দ

সিলেট নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট ভাংচুরকৃত দোকানগুলো পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে চেম্বার নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হোসেন, ১ম সহ সভাপতি মো: ফেরদৌস আলম, কোষাধ্যক্ষ মো: জহির হোসেন, পরিচালক মাহবুবুর রহমান, মো: আব্দুর রহমান রিপন, তোফায়েল আহমেদ লিমন, দিলওয়ার হোসেইন, শাব্বির আহমদ চৌধুরী, মোহাম্মদ আব্দুল কাদির, দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, মেট্রোপলিটন চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে মুসলিমদের উপর বর্বরোচিত গণহত্যার বিষয়টি মুসলমান হিসেবে আমাদেরও হৃদয়ে আঘাত লেগেছে। মানুষ হত্যার মতো জগন্যতম কাজের প্রতিবাদ আমরা নিজ নিজ অবস্থান থেকে করেছি। কিন্তু দুঃখজনক হলে সত্য একটি দুস্কৃতিকারীচক্র উদ্দেশ্যেমূলকভাবে সিলেট নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠাতা হামলা-লুটপাট ভাংচুর করেছে, তা অত্যন্ত কষ্টদায়ক ও নিন্দনীয় বিষয়।

নেতৃবৃন্দ, সিলেটের সকল ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে হামলা ও লুটপাটকারীদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। হামলাকারীদের শান্তি না দিলে তারা আগামীতেও এমন ঘটনার মাধ্যমে সিলেটের সম্পৃতিকে নষ্ট করবে।

চেম্বার নেতৃবৃন্দ সকল হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার জন্য সিলেটের পুলিশ কমিশনার সহ প্রসাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo