সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটো টেম্পু, ট্যাক্সী টেক্সীকার মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটো টেম্পু, ট্যাক্সী টেক্সীকার মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

সিলেট জেলা সিএনজি অটো রিক্সা, অটো টেম্পু, ট্যাক্সি টেক্সি কার মালিক সমিতি (রেজি নং- চট্ট ২৭৮৫) এর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে নগরীর দক্ষিণ সুরমার লাউয়াইস্থ সমিতির প্রধান কার্যালয়ে সিলেট বিআরটিএ এর সহকারী পরিচালক ও অন্যান্য কর্মকর্তার মাধ্যমে গোপনীয়ভাবে নতুন করে সিএনজি অটোরিক্সা রেজিস্ট্রেশন দেওয়ার পাঁয়তারার প্রতিবাদে জেলা মালিক সমিতির বিভিন্ন উপ-শাখা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা মালিক সমিতির কার্যকরী সভাপতি জামিল আহমেদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি হানিফ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক জালাল আহমদ, সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আহমেদ, অর্থ সম্পাদক মোঃ বেলাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মোঃ ইউসুফ আলী, প্রচার সম্পাদক আনসার আলী প্রমুখ। এছাড়াও উপ শাখার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জরুরি সভায় বক্তারা বলেন, সিলেট বিআরটিএ এর বর্তমান সহকারী পরিচালক ও অন্যান্য কর্মকর্তার মাধ্যমে গোপনীয়ভাবে নতুন করে সিএনজি অটোরিক্সা রেজিস্ট্রেশন দেওয়ার পাঁয়তারা করছেন। সিলেটে ১৯হাজার ২শত ৩৪টি গাড়ি রেজিস্ট্রেশন যুক্ত রয়েছে। সিএনজি অটো রিক্সা নতুন করে রেজিস্ট্রেশন দেওয়ার মাধ্যমে সিলেটের বিআরটিএ সহকারী পরিচালক ও অন্যান্য কর্মকর্তাগণ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেদিকে সবাইকে সচেতন হতে হবে।

বক্তারা বলেন, সিলেট জেলা সিএনজি অটো রিক্সা, অটো টেম্পু, ট্যাক্সি টেক্সি কার মালিক সমিতি সিলেট জেলার বিভিন্ন প্রশাসনিক মহল, সিলেট বিভাগীয় বিআরটিএ অফিস ও সিলেট বিআরটি অফিসে বার বার সিএনজি নতুন করে রেজিস্ট্রেশন না দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন।

বক্তারা বলেন, সিলেট একটি সুন্দর ও ছোট শহর। এ শহরে নতুন করে সিএনজি গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হয়, তাহলে সিলেটের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হবে। বক্তারা সিলেট শহরকে সুন্দর রাখতে মালিক শ্রমিকদের পাশপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আগামী ১৫ এপ্রিলের মধ্যে আমাদের দাবিগুলো না মানলে সিলেট জেলা সিএনজি অটো রিক্সা, অটো টেম্পু, ট্যাক্সি টেক্সি কার মালিক সমিতির সকল মালিক ও শ্রমিকগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo