সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সুনামগঞ্জে গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

সুনামগঞ্জে গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলা ও হত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ অংশ হিসেবে সুনামগঞ্জসহ জেলার ১২ উপজেলায় বিক্ষোভ করেছে তৌহিদী জনতা।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের রাজপথে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তারা বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে ইসরাইলের হানাদাররা লাগাতার ফিলিস্তিনিদের উপর হামলা করে আসছে, যা মানবতাকে কলঙ্কিত করেছে। পুরো বিশ্বের মানব বুদ্ধি আজ বিবেকহীন। বিশ্ব আজ নীরব ভূমিকা পালন করছে, আমাদের ভাই-বোনদের পাশে দাঁড়ানোর কেউ নেই। আমরা আমাদের সামর্থ্যের ভেতর থেকে যেগুলো করার সুযোগ আছে আমরা সেগুলো করছি, আমরা ইসরাইলি পণ্য বয়কট করছি। আমরা চাই ফিলিস্তিনির উপর দীর্ঘ দিনের যে আগ্রাসন তা দ্রুতই বন্ধ করতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতা ফিরে আসুক।

বক্তারা আরো বলেন, ইসরাইলের মতো বর্বর রাষ্ট্র এবং তার মদদদাতা আমেরিকার অত্যাচার থেকে ফিলিস্তিনিরা মুক্তি পাক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাড়ি-ঘর, হাসপাতাল সব জায়গাতেই প্রতি মুহূর্তে বাড়ছে লাশের সারি। ইসরাইলের ন্যক্কারজনক হামলায় ফিলিস্তিনিদের এমন অবস্থা দেখে হৃদয় পুড়ছে বিশ্ববাসীর। ক্ষতিগ্রস্ত গাজাবাসীর জন্য প্রাণ কাঁদছে বাংলাদেশের।

এদিকে জেলার, জামালগঞ্জ, তাহিরপুর, শান্তিগঞ্জ, জগন্নাথপুরসহ ১২ উপজেলায় ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo