সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর স্কুল বিভাগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর স্কুল বিভাগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর স্কুল বিভাগের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বোরচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৭ই এপ্রিল) বাদ আসর সিলেট নগরীর কালেক্টরেট জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাগরি চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

স্কুল বিভাগের সভাপতি মাহমুদ সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রশিক্ষণ ও কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির। প্রধান অতিথির বক্তবে জাকারিয়া হোসাইন জাকির বলেন, সম্প্রতি যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের ওপর হামলায় চার শতাধিক নিরীহ ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। ফিলিস্তিনে নারী-শিশুসহ সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। অবিলম্বে এ নিপীড়ন বন্ধ করতে হবে। তিনি বলেন, এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দিলেও বিশ্ব বিবেক নির্বিকার। সভ্যতার নামে যারা আমাদের নীতিকথা শোনায়, অসহায় ফিলিস্তিনিদের পক্ষে তাদেও ভূমিকা প্রশ্নবিদ্ধ। তিনি বিশ্বের সকল দেশকে নীরবতা ভেঙ্গে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান জানান।

শাখার বায়তুলমাল সম্পাদক ইমন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্র মজলিস সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল মুকিত, এমসি কলেজ শাখার সভাপতি আব্দুল বাসিত, শাহজালাল রহ: জোন সভাপতি জিয়াউর রহমান আল-মুমিন, শাহরিয়ার হোসেন শান্ত, সিয়াম আহমদ, সাদিকুর রহমান, মাআয, মাহদি প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo