বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
ওসমানীনগরে যুবলীগ নেতার চাঁদা দাবির অভিযোগ

ওসমানীনগরে যুবলীগ নেতার চাঁদা দাবির অভিযোগ

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীর বাগান বাড়িতে সীমানা প্রাচীর নির্মাণে যুবলীগ নেতা মামুনুর রশিদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার সাদীপুর কদমতলা মাঠ সংলগ্ন যুক্তরাজ্য প্রবাসী ফারছু মিয়ার মালিকানাধীন বাগান বাড়িতে।

এ ঘটনায় মামুনুর রশিদসহ ৫জনের নাম উল্লেখ করে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ফারছু মিয়ার ভাগনা জামাল হোসাইন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ফারছু মিয়া সাদীপুর গ্রামের কদমতলা ফুটবল মাঠ সংলগ্ন স্থানে ২০০১ সালে একটি বাগান বাড়ি নির্মাণ করেন। বিগত আওয়ামীলীগ সরকারের সময় বাড়ির পশ্চিম দিকে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে সাদিপুর ইউনিয়ন যুবলীগ নেতা মামুনুর রশিদ চাঁদা দাবী করে কাজ আটকে রাখেন। দীর্ঘ সাড়ে ১৫বছর তিনি বাগান বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করতে পারেন নি। বুধবার সকালে ফারছু মিয়ার ভাগনা জামাল হোসাইন নির্মান শ্রমিক নিয়ে বাগান বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। বিকাল ৪টার দিকে যুবলীগ নেতা মামুনুর রশিদ আবারও তার লোকজন নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজের একটি খুটি ভাংচুর করেন। এসময় চাঁদা ছাড়া সীমানা প্রাচীর নির্মাণ করলে জামাল হোসাইনকে দেখে নেওয়ার হুমকি দেন মামুন।

জামাল হোসাইস বলেন, আমরা ২০০১ সালে আমার মামা ভূমি খরিদ করে বাগান বাড়ি বানিয়েছেন। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের সময় যুবলীগ নেতা মামুন আমাদের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করতে দেয়নি। গতকাল কাজ শুরু করলে সে তার লোকজন নিয়ে একটি খুটি ভাংচুর করে এবং চাঁদা দাবী করে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়।

যুবলীগ নেতা মামুনুর রশিদ বলেন, আমি কোন চাঁদা দাবী করিনি, এটা মিথ্যা কথা। সীমানা প্রাচীরস্থলে আমারও জায়গা রয়েছে। তাই আমি বাঁধা প্রদান করেছি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, বাড়ির সীমানা প্রাচীর স্থাপনে বাঁধা দেওয়ার একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo