শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
নিষেধাজ্ঞা স্বত্ত্বেও দলীয় ব্যানারে শাবি ছাত্রদলের প্রোগ্রাম

নিষেধাজ্ঞা স্বত্ত্বেও দলীয় ব্যানারে শাবি ছাত্রদলের প্রোগ্রাম

শাবি সংবাদদাতা
নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও বিনা অনুমতিতে ক্যাম্পাসের অভ্যন্তরে দলীয় ব্যানারে প্রোগ্রাম করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১টার দিকে গোলচত্বরে এ প্রোগ্রাম করেন নেতাকর্মীরা। অনুমতি ব্যতীত দলীয় ব্যানারে প্রোগ্রাম করায় এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে প্রতিবাদ সমাবেশ ও মুখে কালো কাপড় পরিধান কর্মসূচি পালন করেন শাখা ছাত্রদল নেতাকর্মীরা। এতে শাখা ছাত্রদল সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার সহ প্রায় ত্রিশজন লোক উপস্থিত ছিলেন। এ প্রোগ্রাম করতে প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয় নি বলে জানায় সংশ্লিষ্টরা।

এ বিষয়ে শাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘ক্যাম্পাসের ছাত্র রাজনীতি সাময়িক নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু এটা সিন্ডিকেটে অনুমোদিত না। তিনি আরো বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের অধিকার আছে ক্যাম্পাসে দলীয় ব্যানারে সভা সমাবেশ করা। আর যেহেতু এটি গোটা মুসলিম উম্মাহর একটি ইস্যু তাই আমরা করেছি।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ক্যাম্পাসে দলীয় ব্যানারে কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। কোনো অনুমতি ছাড়াই ছাত্রদল প্রোগ্রাম করেছে। প্রক্টর স্যার ক্যাম্পাসে আসার পর আমরা এ বিষয়ে পদক্ষেপ নেব।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, আমি ক্যাম্পাসে নেই। এখন ঢাকায় আছি। ছাত্রদলের প্রোগ্রামের বিষয়ে কিছু জানি না। ক্যাম্পাসে যারা দায়িত্বে আছেন তারা এ বিষয়ে বলতে পারবেন।

এ বিষয়ে জানতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেনকে কল দিলে তিনি জানান, ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনীতিতে নিষেধাজ্ঞা রয়েছে। তা স্বত্ত্বেও অনুমতি না নিয়ে ছাত্রদল যদি প্রোগ্রাম করে থাকে সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ বিষয়টি খতিয়ে দেখা হবে।

৬ নভেম্বর শাবিপ্রবি ক্যাম্পাসে দলীয় ব্যানারে কোন ধরনের কার্যক্রম পালন না করার জন্য বিজ্ঞপ্তি দেয় প্রশাসন। এরপর থেকে এখনো দলীয় ব্যানারে কার্যক্রম চালুর বিষয়ে প্রশাসন থেকে কোনো নির্দেশনা আসে নি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo