বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেটে ব্রীজের কাজ ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠান উধাও!

সিলেটে ব্রীজের কাজ ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠান উধাও!

কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমরি খালের উপর ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজের কাজ ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠান উধাও হয়ে যাওয়ায় ব্রীজ নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে।

জানা যায়, ২০২২ সালের শুরুতে সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার মানুষের দাবীর প্রেক্ষিতে আমরি খালের উত্তর লক্ষীপ্রসাদ ও কুওরঘরি গ্রামের মধ্যখানে অবস্থিত এলজিইডির অর্থায়নে আমরি খালের ব্রীজের ভিত্তি প্রস্তর করেন।

ঠিকাদারী প্রতিষ্ঠান পুরোদমে কাজ শুরু করলেও অনুমানিক ২ বছর পূর্বে ব্রীজের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নির্মাণ কাজ বন্ধ করে যন্ত্রপাতি নিয়ে সটকে পড়েন। এই সুযোগে স্থানীয় কিছু লোকজন ব্রীজের পাশে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকার রড, এলসির পাথর লুট করে নিয়ে যায়।

স্থানীয় লোকজন জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ব্রীজের আংশিক কাজ করে চলে যাওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী আমরি খালের উপর ব্রীজ নির্মাণ কবে সম্পন্ন হবে এ নিয়ে হতাশা দেখা দিয়েছে।

স্থানীয় লক্ষীপ্রসাদ গ্রামের বাসিন্দা চড়িপাড়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মুজম্মিল আলী ও জুলাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিব্বির আহমদসহ আরো অনেকে বলেন, ব্রীজের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে এমন আশায় ছিলেন। কিন্তু ব্রীজের কাজ ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন চলে যাওয়ায় ব্রীজের কাজ দ্রুত আবার শুরু করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালে প্রথম দিকে ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে আমরি খালের উপর ব্রীজের কাজ এলজিইডি সিলেটের অর্থায়নে শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান যথারীতি ব্রীজের কাজ শুরু করে এবং ২৭টি পাইলিং এর কাজ সম্পন্ন হওয়ার পর ঠিকাদার কাজ ফেলে চলে যান। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর আমরি খালের উপর পুনরায় ব্রীজের কাজ সম্পন্ন করতে আবারো টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা প্রকৌশলী আবু হানিফা জানিয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo