সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে শীতার্তদের পাশে র‍্যাব-৯

সিলেটে শীতার্তদের পাশে র‍্যাব-৯

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাব-৯। গত কয়েকদিন ধরে সিলেটের বিভিন্ন স্থানে দরিদ্র শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। শীতের তীব্রতা ও শৈত্য প্রবাহের কারণে দেশের অনেকেই শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে দিনযাপন করে। প্রতি বছরের ন্যায় এই বছরও সিলেট জেলাসহ দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই তীব্র শীতে শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে আভিযানিক কাজের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাব-৯, সিলেট।

‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীতার্ত মানুষের মাঝে সিলেট রেলওয়ে স্টেশন ও আশেপাশের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে র‌্যাব।

এছাড়াও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন এলাকার পানিছড়া চা বাগান, হরিণছড়া চা বাগান, ম্যাকানিছড়া চা বাগান, নোম্যান্স ল্যান্ড, নাহারপুঞ্জি, খাসিয়াপুঞ্জি এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

র‌্যাব-৯ জানায়, ভবিষ্যতেও এধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে। আভিযানিক কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তার মাধ্যমে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে র‌্যাব সদা প্রস্তুত।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo