সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময় নগরীর শাহজালাল উপশহরস্থ এসোসিয়েশনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ।

সভার শুরুতে এসোসিয়েশনের সভাপতি উপস্থিত নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সভায় আগামীর ১৭ ই মে এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। সভায় সবাইকে নির্বাচনে অংশগ্রহণ এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাদের নমিনেশন ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়। কেন্দ্রীয় নির্বাচনে সিলেট বিভাগের সকল ভোটারকে ঢাকায় গিয়ে নির্বাচনে অংশগ্রহণ ও ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

সভা চলাকালীন সময়ে কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জাকির হোসেন নয়ন ও সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উপস্থিত হলে তাদের আন্তরিকভাবে গ্রহণ করে শুভেচ্ছা বিনিময় করেন সিলেট বিভাগের নেতৃবৃন্দ। এ সময় কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জাকির হোসেন নয়ন সবাইকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে যোগ্য প্রার্থীকে ভোট প্রদানের জন্য সবার প্রতি অনুরোধ করেন।

এছাড়া সভায় এসোসিয়েশনের সিলেট বিভাগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান কিছুদিনের জন্য বিদেশ সফরকালীন সময়ে সহ-সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পি’কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, অধ্যক্ষ সিরাজুল হক, সহ-সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মো. ফাহিম, সাব্বির আহমদ, ইফতেখার আহমদ, জিহাদ আহমেদ, সাজুওয়ান আহমদ, সায়েম আহমদ, হুরায়ারা ইফতেখার হোসাইন, আখতারুল ইসলাম, মনোয়ার হোসাইন রাসু প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo