বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ সিলেট মহানগরের সভাপতি মনোনীত হওয়ায় সালেহ আহমদ গেদা’কে সংবর্ধনা 

‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ সিলেট মহানগরের সভাপতি মনোনীত হওয়ায় সালেহ আহমদ গেদা’কে সংবর্ধনা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি কর্তৃক গঠিত ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ সিলেট মহানগরের সভাপতি মনোনীত হওয়ায় সিলেট মহানগর বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালেহ আহমদ গেদা’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) রাতে নগরীর সাগরদিঘিরপাড়ে সিলেট মহানগর ৩ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালেহ আহমদ গেদা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি খালেদা জিয়ার হাত ধওে আজ দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের ভরসাস্থলে পরিণত হয়েছে। দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও নিপীড়ণের ঘটনাগুলো অত্যন্ত পীড়াদায়ক। বিএনপি এসব নির্যাতনের তথ্য সংগ্রহ করে ভোক্তভোগীদের পাশে থেকে কাজ করছে। অবিলম্বে দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় না আসলে এ ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার অনিশ্চিত হয়ে পড়বে। তিনি নারী ও শিশুদের ওপর সহিসংসতা ও নিপীড়ণের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তোলার আহবান  জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজিব কুমার দে রাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী রেজা সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মেনন, কোষাধ্যক্ষ মোঃ আবদুল হামিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইব্রাহিম আহমদ মুন্না, প্রচার সম্পাদক সামসু মিয়া, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক নান্নু, যুব বিষয়ক সম্পাদক মানিক মিয়া, সহ-যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, নির্বাহী সদস্য আনোয়ার, সিলেট মহানগর কৃষকদলের সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম রাজিব, ৩নং ওয়ার্ড কৃষকদলের সদস্য সচিব রিপন আহমদ, নির্বাহী সদস্য কামাল আহমেদ, আব্দুর রহমান, কবির আহমেদ, হুসাইন, ফাহিম, মিজান, বাচ্চু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo