বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
তোফায়েল বাসিত তপু’র স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা

তোফায়েল বাসিত তপু’র স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
৩০ বছর পর লন্ডন থেকে দেশে আসছেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথ কাঁপানো তোখড় ছাত্রনেতা, বহির্বিশ্বে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে অন্যতম অগ্রণী ভূমিকা পালনকারী বিএনপির সুপরিচিত মুখ, দলের সাহসী সৈনিক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, গ্রেটার লন্ডন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, জাসাস ইউকের সাবেক উপদেষ্টা তোফায়েল বাসিত তপু।

তোফায়েল বাসিত তপু’র স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট বিএনপিতে চলছে নানান আয়োজন। আগামী ১১ এপ্রিল শুক্রবার বাংলাদেশ বিমানযোগে সকাল ১০ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

এ নিয়ে বুধবার রাতে নগরীর ইলেকট্রিক সাপ্লাইয়ে নুরে আলা কমিউনিটি সেন্টারে শেষ মুহুর্তের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই প্রস্তুতি সভায় দলের নেতা কর্মীদের নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিথ ছিলেন সিলেট মহানগর বিমান বন্দর থানা বিএনপির আহ্বায়ক সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু, সাবেক ছাত্র নেতা মহিউদ্দিন বাবলু, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন খান সহ সিলেট বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা তোফায়েল বাসিত তপুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় শৃংখলা বজায় রেখে বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সবার সহযোগীতা চেয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo