শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : ধরাছোঁয়ার বাইরে মূল হুতা ইফতি!

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : ধরাছোঁয়ার বাইরে মূল হুতা ইফতি!

বিশেষ প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে পতন ঘটে ইতিহাসের নিকৃষ্ট ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র জনতার জুলাই আন্দোলনে ৫ আগস্ট তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরশাসক শেখ হাসিনা। গঠন করা হয় ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তরবর্তীকালীন সরকার। নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। কিন্তু, এই সংগঠনটি নিষিদ্ধ হলেও দেশ বিরোধী চক্রান্তে থেমে নেই তারা।

একটি সূত্র জানিয়েছে, প্রবাসে বসে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা কর্মীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক বর্তমান নেতা কর্মীদের অর্থ যোগান দিয়ে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি সিলেটের বিভিন্ন স্থানে ছাত্রলীগের ঝটিকা মিছিল করায় আবারও আলোচনায় উঠে এসেছে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাম। গত (২ এপ্রিল) বুধবার নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৫/২০ জনের একটি দল। সিলেট মহানগর ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করা হয়। ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তাঁর নামে স্লোগান দিতেও শোনা যায়।

তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে মিছিলে নেতৃত্বদানকারী ছাত্রলীগের সাবেক নেতা শাফায়াত খান সহ ৮ জনকে গ্রেফতার কর। কিন্তু মিছিলে জনবল অর্থ যোগানদাতা অন্যতম নেতা ইফতেখারুল ইসলাম ইফতি থেকে যায় ধরাছোঁয়ার বাহিরে।

এ ঘটনায় ছাত্রলীগের মিছিলে অংশগ্রহনকারীদের নিরাপদে সিলেট শহরে প্রবেশ করা এবং বের করে দেয়ার কাজ করা যুবলীগ নেতা কবির আহমদকে গত রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে নগরীর সাগরদিঘির পাড়স্থ একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। কবির মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তির অনুসারী।

সুত্র জানিয়েছে, ধরপাকর এড়াতে মাঠে ছাত্রলীগ নেতা কর্মীরা নামার সুযোগ না পেলেও শাফায়াতের নেতৃত্বে ইফতি জনবল অর্থ যোগান দিয়ে যাচ্ছিল। ইফতি নিজেকে জানান দিতে ছাতক, কোম্পানিগঞ্জ, ও গোয়াইনঘাটের বিভিন্ন এলাকা থেকে জনবল যোগান দিয়েছে এবং মিছিলে উপস্থিত থেকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে।

নাম না প্রকাশ করার শর্তে আটক হওয়া শাফায়াতের পরিবারের এক সদস্য জানান, ইফতি নামক একজন শাফায়াতের সাথে সবসমই যোগাযোগ রাখতেন। শাফায়াতের মোবাইলের কল লিস্ট বের করলে এর সত্যতা মিলবে।

ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম ইফতি ছাতক উপজেলার বাসখালা গ্রামের সোনা মিয়ার ছেলে। ইফতি নগরীর হাওলাদার পাড়া এলাকায় দীর্ঘদিন বসবাস করলেও সর্বশেষ ৫ আগস্ট পর শাহী ঈদগার আরব হোম ঈদগাহ ভিউ টাওয়ারের ১২ তলায় আত্মগোপনে থাকার খবর পাওয়া গেছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo