বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
ইজরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি সিলেটের মানববন্ধন

ইজরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি সিলেটের মানববন্ধন

গাজা ও রাফায় ইজরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি সিলেটের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে শুকরিয়া মার্কেটের সামন থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কিবরিয়া হোসেন নিঝুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রূপন খান এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি এনামুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাবুল মিয়া, অর্থ সম্পাদক কামিল হোসেন, সদস্য ফয়জুন নূর ফয়েজ, কয়ছর মিয়া, সায়মন আহমেদ চৌধুরী প্রমুখ। এছাড়াও প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে মার্কেটের সর্বস্থরের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা গাজা ও রাফায় ইজরায়েলি বর্বরোচিত নৃশংসতা ও গণগত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই, বোন, শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে, এটা অমানবিক। অনতিবিলম্বে এই মুসলমান হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।

বক্তারা বলেন, মুসলমানদের আর বিভক্ত থাকার সময় নেই। বিশ্বের মুসলিম জাতি যদি এক হয়ে হুংকার দেয়, তাহলে ইজরায়েলি হামলাকারীরা আর রক্ষা পাবে না।

বক্তারা বিশ্বের মুসলমানদের ফিলিস্তিনের গাজায় মানুষের পাশে দাঁড়ানো আহবান জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহণ করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo