সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ইজরায়েলি গণহত্যার প্রতিবাদে জিয়া মঞ্চ সিলেট জেলার প্রতিবাদ ও সংহতি র‌্যালি

ইজরায়েলি গণহত্যার প্রতিবাদে জিয়া মঞ্চ সিলেট জেলার প্রতিবাদ ও সংহতি র‌্যালি

গাজা ও রাফায় ইজরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ ও সংহতি র‌্যালি বের করেছেন জিয়া মঞ্চ সিলেট জেলার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে র‌্যালিটি সিটি পয়েন্ট থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এসে পথসভায় মিলিত হয়।

জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক মো সাহেদ আহমদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাকির হাসান শিকদার এর পরিচালনায় র‌্যালি পূর্ব পথ সভায় বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব মো মুস্তাক আহমদ, যুগ্ম আহবায়ক দুলাল আহমদ, মোঃ আমির আলী, সদর জিয়া মঞ্চ নেতা মোঃ শাহেদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন আহমদ, সদস্য সচিব মোঃ হাছানুল মজিদ।

উপস্থিত ছিলেন জেলার সদস্য আশিকুর রহমান আশিক, মো: নুরুল হাসান, আব্দুর রুপ, শেখ আহমদ, তারেক আহমদ, রমজান আলী, দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক রেদুয়ান আহমদ শিকদার, গোলাপগঞ্জ উপজেলা আহবায়ক নজমুল ইসলাম খান, দক্ষিণ সুরমা উপজেলা যুগ্ম আহবায়ক আবুল হোসেন, ফজলু মিয়া, গোলাপগঞ্জের সদস্য সেলিম আহমদ ও রফিক উদ্দিন প্রমুখ।

পথসভার পূর্বে সিলেট মহানগর বিএনপি আয়োজিত র‌্যালিতে জিয়া মঞ্চ সিলেট জেলার নেতৃবৃন্দ যোগদান করেন।

পথসভায় গাজা ও রাফায় ইজরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেন, ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের গণহত্যা করা হচ্ছে, এটা খুব দুঃখজন। মুসলমান হিসেবে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা ঈমানী দায়িত্ব।

তিনি বলেন, এই মূহুর্তে ইসরায়েলি সকল পণ্য বয়কট করে গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে। তিনি সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে প্রতিবাদের মাধ্যমে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo