সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সমাবেশে এসে মারা গেলেন বিএনপি নেতা

সমাবেশে এসে মারা গেলেন বিএনপি নেতা

নিউজ মিরর ডেস্ক 

খুলনা নগরীর শিববাড়ি মোড়ে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম দিদার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত দিদার ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক জেলা কমিটির সদস্য ছিলেন।

জানা যায়, রাফা ও গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে শিববাড়ি মোড়ে সমাবেশ চলছিল। এ সময় নগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসছিলেন। বিকাল ৫টার কিছু সময় আগে ডুমুরিয়া উপজেলা থেকে একটি মিছিল সমাবেশ স্থলে আসে। সেই সময় দিদার মিছিলে ছিলেন।

সমাবেশ মঞ্চের কাছাকাছি আসার পর দিদার অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। বিএনপি নেতার অকাল মৃত্যুতে নগর ও জেলা বিএনপি শোক জানিয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo