বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
দেশে ফিরলেন সাবেক ছাত্রনেতা তোফায়েল বাসিত তপু

দেশে ফিরলেন সাবেক ছাত্রনেতা তোফায়েল বাসিত তপু

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ৩০ বছর পর লন্ডন থেকে দেশে ফিরলেন নব্বইয়ের দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অন্যতম ছাত্রনেতা, সিলেট ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, গ্রেটার লন্ডন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জাসাস ইউকের সাবেক উপদেষ্টা তোফায়েল বাসিত তপু।

১১ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেন তিনি।

তোফায়েল বাসিত তপুর স্বদেশ প্রত্যাবর্তনে শুক্রবার সকাল থেকেই বিমান বন্দরে তাকে বরণ করতে সিলেট জেলার বিভিন্ন অঞ্চলসহ মহানগরের প্রায় হাজার হাজার লোক জড়ো হন। তারা তাকে ফুলেল শুভেচছা জানান এবং দলীও স্লোগান দেন।

বিমান বন্দরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে তোফায়েল বাসিত তপু হযরত শাহজালাল মাজার শরীফ জিয়ারত করেন এবং জুমার নামাজ আদায় করে নগরের ইলেক্ট্রিক সাপ্লাইয়ে গিয়ে নেতৃবৃন্দের সাথে স্বাক্ষাৎ করেন।

এসময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo