বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
উচ্চ আদালতের নির্দেশ : সিলেট মেট্রো কারাগারে বিয়ে

উচ্চ আদালতের নির্দেশ : সিলেট মেট্রো কারাগারে বিয়ে

নিউজ মিরর ডেস্ক
সিলেটে উচ্চ আদালতের নির্দেশে সিলেট মেট্রোপলিটন কারাগারে বিয়ের পিড়িতে বসেছে এক তরুণ-তরুণী। গত বুধবার দুপুরে উভয়পক্ষের সম্মতি ও তাদের অভিভাকগণের উপস্থিতিতে ৫ লক্ষ টাকা মোহরানা নির্ধারণে এই বিয়ে সম্পন্ন হয়। তাদের বিয়ের পড়ান কাজী সজিব আহমেদ তালুকদার। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। এসময় কারাগারের উর্ধ্বতন কর্মকর্তা এবং বর-কনের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

কারা সূত্রে জানা গেছে, প্রেম ও ঘনিষ্টতার একপর্যায়ে প্রেমিকা সুনামগঞ্জের দিরাই থানার জাহের উদ্দিনের কণ্যা হিজবুন্নাহার আক্তার মিতা (২২) অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কালাশহর গ্রামের আব্দুল করিমের পুত্র শিমুল আহমেদ (২৭) রাজী না হয়ে পালিয়ে যান।

এ ঘটনায় প্রেমিকা মিতা বাদী হয়ে শাহপরান থানায় মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেফতার হয়ে শিমুল বর্তমানে কারাগারে রয়েছেন। সম্প্রতি শিমুল জামিনের জন্য আবেদন করলে উচ্চ আদালত তাদের দুই জনের বিয়ের নির্দেশ দেন। পরবতীতে উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক উভয়পক্ষের সম্মতিতে ও অভিভাবকদের উপস্থিতিতে কারাগারে এই বিয়ে সম্পন্ন হয়।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের নির্ধারিত কাজী সজীব আহমেদ তালুকদার জানান, উচ্চ আদালতের নির্দেশে ও কারা কর্তৃপক্ষের অনুরোধে কারাগারের অভ্যন্তরে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এসময় উভয়ের সম্মতির পাশাপাশি তাদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo