সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে র‌্যাবের অভিযান : অপহৃত ব্যবসায়ী উদ্ধার, মুলহোতা গ্রেফতার

সিলেটে র‌্যাবের অভিযান : অপহৃত ব্যবসায়ী উদ্ধার, মুলহোতা গ্রেফতার

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
মৌলভীবাজারের কুলাউড়া থেকে অপহৃত এক ব্যবসায়ীকে সিলেট নগরী থেকে উদ্ধার করেছে র‌্যাব-৯। এছাড়া অপহরণকারী চক্রের মুলহোতাকে গ্রেফতারও করা হয়েছে । র‌্যাব-৯ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সুবিদবাজার এলাকা থেকে আজিজুল ইসলাম নামের ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়। আর গ্রেফতারকৃত অপহরণকারী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে কামাল আহমেদ (৩৭)।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, ৩১ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় আজিজুর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে অপহৃত হন। বিকেল ৪টার দিকে অজ্ঞাত মোবাইল ফোন থেকে জনৈক জহির পরিচয় দিয়ে এক ব্যক্তি আজিজুর রহমানের স্ত্রী মোছা. সেবিন আক্তার লাভলীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় লাভলী কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

র‌্যাব-৯ এই তথ্য পাওয়ার পর অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযানে নামে। পরে রাত সাড়ে ৯টায় সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে ব্যবসায়ী আজিজুল ইসলামকে উদ্ধার ও অপহরণকারী চক্রের মুলহোতা কামাল আহমেদকে গ্রেফতার করে। এ ঘটনায় কুলাউড়া থানায় আজিজুল ইসলামের স্ত্রী সেবিন আক্তার লাভলী বাদি হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo