সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে এম এড প্রোগ্রামের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে নগরীর শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।

এম এড প্রোগ্রামের প্রধান ড. মোঃ জাকারিয়া হাবিব এর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক রুহামা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরটিএমআই-এইচআরডিসি এর পরিচালক ডাঃ এস এম ফরিদুল ইসলাম লতিফী।

অতিথি শিক্ষক প্রফেসর ড. আবুল কালাম আজাদ, শেখ নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক, এডুকেশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ড. নুসরাত রিকজা।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আবু ছইদ মোহাম্মদ আব্দুল্লাহ, সিএসই ডিপার্টমেন্টের প্রধান আব্দুল আউয়াল আনসারী, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের প্রধান শান্তা ইয়াসমিন।

এছাড়াও বিদ্যালয়ের রেজিস্টার দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নবীন ও বিদায়ী এবং অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শের মাধ্যমে এম এড প্রোগ্রামের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo