শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
সিলেট দৃষ্টি প্রতিবন্ধি বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকি

সিলেট দৃষ্টি প্রতিবন্ধি বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকি

নিউজ মিরর ডেস্ক
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকির অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর পশ্চিম জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এসে কাজী আরাফাত নামক এক ব্যক্তির পরিচয় দিয়ে ২ জন অজ্ঞাতনামা লোক দৃষ্টি প্রতিবন্ধির বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে, যেকোন সময় এই জায়গা দখল করে নেব। এখানে বাঁধা দিলে খবর আছে।

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়জিদ খান জানান, ২০০৮ সাল থেকে সিলেট জেলা প্রশাসকের অধিনে রিকুইজিশনকৃত সিলেট কোতোয়ালী মডেল থানাধীন জল্লারপাড় রোডস্থ পানশী হোটেলের পাশের বাড়ীতে প্রতিবন্ধী মানুষদের শিক্ষা কার্যক্রম ও দৃষ্টি প্রতিবন্ধি বিদ্যালয় আবাসিক/অনাবাসিক ব্যবস্থায় ও প্রতিবন্ধি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। দুঃখজনক হলেও সত্য, কাজী আরাফাত নামক এক ব্যক্তির পরিচয় দিয়ে ২ জন অজ্ঞাতনামা লোক প্রতিষ্ঠানের সরকারি জায়গা দখলের হুমকি দিয়েছে।

তিনি বলেন, এর আগে গত ২০ মার্চ তারিখে উপরোক্ত অজ্ঞাতনামা ২ জনসহ আরো কয়েকজন লোক দৃষ্টি প্রতিবন্ধি বিদ্যালয়ের সীমানায় ঘর নির্মান করার উদ্দেশ্যে গর্ত করার কাজ করেন। এখানে কি কাজ চলছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন, কাজী আরাফাত ভাই আমাদেরকে কাজে পাঠিয়েছেন। এমতাবস্থায় আমরা নির্মাণ কাজ করতে বাঁধা প্রদান করলে তারা কাজ ফেলে চলে যায়।

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়জিদ খান সিলেটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জাতির বিবেক সাংবাদিক ও প্রশসনসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন। তিনি প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক, সিলেট কোতোয়ালী মডেল থানা এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo