বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জাফলংয়ে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

জাফলংয়ে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

নিউজ মিরর ডেস্ক
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাহিন্দ্রা ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার জাফলং-মামারদোকান সড়কের লাখেরপাড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম আহমদ উপজেলার বল্লাঘাট এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হন ওয়াসিম বখ্ত নামে অপর আরেক যুবক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে জাফলং থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর লাখেরপাড় সড়কে পৌঁছা মাত্র সামনে থাকা একটি মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা ওয়াসিম বখ্ত ও সাদ্দাম আহমেদ ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার মো. তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo