বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ

সিকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হলো বাংলা নর্ববর্ষ উৎসব ১৪৩২।

সোমবার (১৪এপ্রিল) জাতীয় দিবস উদযাপন কমিটিরে উদ্যোগে সকাল ১০ টায় নববর্ষের শোভাযাত্রা, সকাল ১০.১৫ টায় মেলার উদ্বোধন এবং সকাল ১০.৩০ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় অডিটরিয়ামের সামনে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, রেজিস্ট্রার (অ.দা) প্রফেসরড. মোঃ আসাদ-উদ-দৌলা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহ উদ্দিন, বিভিন্নঅনুষদীয় ডিন, দপ্তরপ্রধান, বিভিন্ন হলপ্রভোস্টসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

শোভাযাত্রা পরবর্তী মেলা উদ্বোধন শেষে সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, আজ ১৪৩২বঙ্গাব্দের প্রথম দিন। এইদিনটি বাংলাপঞ্জিকায় নতুন বছর যোগ করেছে।পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের মধ্যেদেশপ্রেম ওবাঙালিত্বের এই অনুভূতি পুনরুজ্জীবিত ও দৃঢ় হয়।অন্যদিকে পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন লোকউৎসব।এইদিনে আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপিত হচ্ছে। নববর্ষ সমৃদ্ধি ওনতুন জীবনেরপ্রতীক। অতীতের ভুল ও ব্যর্থতার দুঃখ ভুলে এবং সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করতে এই নববর্ষ উদযাপন করা হয়। এসময় তিনি নতুন বছর নতুন স্বপ্ন, আশা ও সুযোগ নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলা নববর্ষ বরণ উপলক্ষে সিকৃবি ক্যাম্পাসে সকাল থেকেই সাজসাজ রব পরে এবং এসময় উৎসব মুখর পরিবেশ ছিল গোটা ক্যাম্পাস জুড়ে। রাত জেগে শিক্ষার্থীরা কাম্পাস জুড়ে আল্পনা আঁকা, মেলার প্রস্ততি, প্যান্ডেল তৈরী, পিঠা, পুলি, পায়েস, নাড়ু তৈরী করেন। এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo