শুক্রবার, ১২ Jun ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
জনগণ বিএনপির ওপর ভরসা করছে: বদরুজ্জামান সেলিম

জনগণ বিএনপির ওপর ভরসা করছে: বদরুজ্জামান সেলিম

নিউজ মিরর ডেস্ক 

সিলেট মহানগর বিএনপি’র সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির সম্মানিত সদস্য, সাবেক সংগ্রামী ছাত্রনেতা বদরুজ্জামান সেলিম বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি গণমানুষের রাজনীতি করে আসছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের জনগণ বিএনপির ওপর ভরসা করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারক রহমানের নেতৃত্বে দেশের টেকসই উন্নয়নে কাজ করবে বিএনপি। তিনি বলেন, সিলেট ৪ আসন বরাবরই উপেক্ষিত থেকেছে। যারাই এই আসনে এমপি হয়েছেন কেবল নিজেদের পকেট ভারি করেছেন, জনগণের উন্নয়নে কাজ করেননি। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের মানুষ এ অবস্থার পরিবর্তন চায়। বিএনপি’র মনোনয়ন নিয়ে ও এ অঞ্চলের মানুষের ভোটে নির্বাচিত হয়ে তাদের কাঙ্ক্ষিত উন্নয়নে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব। তিনি গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির মুসাফাহ বিএনপির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বদরুজ্জামান সেলিম গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় আরব আমিরাতের প্রবাসীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মুসাফাহ বিএনপি নেতা মোঃ রুহুল আমিন চৌধুরীর সভাপতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জিয়া তরফদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ফারুক মনসুর ও মন্নান মোহাম্মদ। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন মহিউদ্দিন মোস্তফা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুধাবির মুসাফাহ বিএনপি নেতা মোহসিন আহমদ, শামসুল আলম, মোহাম্মদ নাসের, খোরশেদ আলম, জিয়া, নূর মোহাম্মদ, জাবেদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo