শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
বর্ণিল আয়োজনে সিলেটে বর্ষবরণ

বর্ণিল আয়োজনে সিলেটে বর্ষবরণ

নিউজ মিরর ডেস্ক
বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে পুরোনোকে পেছনে ফেলে সিলেটে আজ সোমবার বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। সরকারি-বেসরকারিসহ বিভিন্ন সমাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে বিস্তারিত কর্মসূচি।

বাংলা নববর্ষকে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে সার্কিট হাউজ থেকে বৈশাখী শোভাযাত্রা শেষে ব্লু- বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

নগরের শাহী ঈদগাহে বৈশাথী এবং ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এছাড়া জেলার সব উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এ উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজন করা হয়।

বাংলা নববর্ষ বরণে সারা দেশের মতো সিলেটেও সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শতকণ্ঠে বর্ষবরণ, প্রদীপ প্রজ্জ্বলন, একক ও সমবেত পরিবেশনা, নৃত্য, আবৃত্তি, সংগীত, রং তুলিতে বর্ষবরণ এবং বৈশাখী মেলাসহ আয়োজন করে বর্ষবরণের নানান অনুষ্ঠান।

প্রতি বারের মত শ্রুতি সিলেট সোমবার সকাল ৭ টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত কীন ব্রীজ সংলগ্ন সুরমা নদীর পাড়ে সারদা হল প্রাঙ্গণে আয়োজন করেছে বর্ষবরণ উৎসব ১৪৩২ বাংলা। রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘আনন্দলোক’ এর আয়োজনে নগরীর কেওয়াপাড়াস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে বর্ষবরণ উৎসব শুরু হয় সকাল ৭.৩০ টায়। দিনব্যাপী আয়োজনে সমবেত পরিবেশনায় অংশগ্রহণ করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেট, গীতবিতান বাংলাদেশ, সিলেট ললিত কলা একাডেমি, দ্বৈতস্বর, নৃত্যশৈ।

নববর্ষ বরণে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগেও আয়োজন করে অনুষ্ঠানমালা। পহেলা বৈশাখে নগরের ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনী স্ব স্ব এলাকায় তাদের তৎপরতা অব্যাহত রাখে। বৈশাখী অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo