শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া সেই আ. লীগ নেতা আকছার গ্রেফতার

সিলেটে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া সেই আ. লীগ নেতা আকছার গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি
পুলিশেরে হাকড়াসহ ছিনিয়ে নেওয়ার দুই সপ্তাহ পর সিলেটের ওসমানীনগরের সেই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আকছার আহমদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলাসহ ৭টি মামলায় আসামি। এর আগে গত ৩১ মার্চ গ্রেফতার হওয়ার পর হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়া হয়।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে আকছার আহমদকে গ্রেফতার করে পুলিশ। আকছার আহমদ উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, গত ৩১ মার্চ উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকছার আহমদকে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে। পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গত ২ এপ্রিল ১৮ জনকে অভিযুক্ত করে পুলিশ এসল্ট মামলা দায়ের করলেও এতদিন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের উপর হামলার একটি ভিডিও গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করে। ঘটনার দুই সপ্তাহ পর পুলিশ অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে।

এদিকে, পুলিশের হাত থেকে হাতকড়াসহ আকছার আমদকে ছিনিয়ে নিলেও একই এলাকায় পরিত্যক্ত অবস্থায় হাতকড়া পাওয়ার বিষয় নিয়ে জনমনে রহস্য সৃষ্টি হয়েছে। হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার পর অতিরিক্ত পুলিশ সুপারের মধ্যস্থতায় গোপনে চাবি পাঠিয়ে হাতকড়া ফেরত আনার অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যমে এমন খবরে উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি গণমাধ্যমে অস্বীকার করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম।

আকছার আহমদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার এস আই সফিক আহমদ।

 

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo